স্বদেশীয় ফুড (Swadeshio Food) প্রতিটি খাবার পণ্যের সতেজতা ও গুণমান অক্ষুণ্ণ রেখে দ্রুততম সময়ে আপনার ঠিকানায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ডেলিভারি সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিচে উল্লেখ করা হলো:
অর্ডারের মোট পণ্যের ওজন এবং ডেলিভারি লোকেশনের ওপর নির্ভর করে ডেলিভারি চার্জ স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। আপনি অর্ডার কনফার্ম করার পূর্বে চেকআউট (Checkout) পেজে ডেলিভারি চার্জের সঠিক পরিমাণ দেখতে পাবেন।
বিশেষ দ্রষ্টব্য: প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি বা কুরিয়ার সার্ভিসের অনিবার্য কোনো পরিস্থিতিতে সাময়িক বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে দ্রুত অবহিত করা হবে।
আপনার অর্ডার শিপমেন্টের জন্য হস্তান্তর করার পর আপনি এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে ট্র্যাকিং কোড পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটের অর্ডার ট্র্যাকিং পেইজে ইনভয়েস নম্বর অথবা ফোন নম্বর দিয়ে সরাসরি অর্ডারের বর্তমান অবস্থা জানতে পারবেন।
খাদ্যপণ্যের সুরক্ষার জন্য ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেলের বাইরের প্যাকেজিং ও পণ্যের অবস্থা পরীক্ষা করে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।