চট্টগ্রামNATURALদেশি লাল চিংড়ি শুঁটকি (Dried Prawn /Lal Chingri Shutki) – কেমিক্যাল মুক্ত ও সুস্বাদু। ১০০% কেমিক্যাল ও কীটনাশক মুক্ত।
প্রোডাক্ট ওভারভিউ:
চিংড়ি শুটকির অনন্য সুবাস আর দারুণ স্বাদ যেকোনো সাধারণ খাবারের স্বাদকে এক নিমিষেই বাড়িয়ে দিতে পারে। স্বদেশীয় ফুড আপনাদের জন্য নিয়ে এসেছে নদীর ও সাগরের বাছাই করা তাজা চিংড়ি থেকে তৈরি শতভাগ ভেজালমুক্ত ও কেমিক্যাল-ফ্রি দেশি লাল চিংড়ি শুঁটকি। স্বাস্থ্যসম্মত উপায়ে রোদে শুকানো এই শুটকি আপনার রান্নাঘরে নিয়ে আসবে খাঁটি গ্রামীণ ছোঁয়া।
কেন আমাদের চিংড়ি শুটকি বেছে নেবেন?
১০০% কেমিক্যাল ও কীটনাশক মুক্ত: কোনো ধরনের ক্ষতিকর প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে রোদে শুকানো।
বাছাইকৃত মান: সুন্দর ও মাঝারি/বড় সাইজের ফ্রেশ চিংড়ি বেছে নিয়ে নিখুঁতভাবে পরিষ্কার করা।
অতুলনীয় স্বাদ ও ঘ্রাণ: রান্নার সময় এর চমৎকার সুবাস চারপাশ মাত করে তুলবে এবং খাবারে এনে দেবে অথেন্টিক স্বাদ।
পুষ্টিগুণে ভরপুর: উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম ও খনিজে সমৃদ্ধ, যা স্বাস্থ্যকর ডায়েটের জন্য দারুণ উপকারী।
রেসিপি আইডিয়া:
লাউ বা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকির ঝোল, আলু-টমেটো দিয়ে চিংড়ি শুটকি ভুনা কিংবা রসুন-মরিচ বাটা দিয়ে স্পেশাল চিংড়ি শুটকির ভর্তা তৈরিতে এটি সেরা।